ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্ত্রীকে খুলনায় বেড়াতে নিয়ে এসে নদীতে ফেলে দিল স্বামী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম আপডেট: ২৪.০৩.২০২৬ ৯:৩৩ পিএম
X

যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। 

মঙ্গলবার খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে। বর্তমানে দম্পত্তি পূর্ব রূপসার বাসস্টান্ডের পুলিশ ফাঁড়িতে রয়েছে। তবে ওই ফাঁড়ির ইনচার্জের সুর অন্য রকম। 

স্বামী-স্ত্রী হলেন, যশোর কোতোয়ালী থানার কাজী পাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম এবং তার স্ত্রী রুমা আক্তার হাসি। 

পূর্ব রূপসার স্থানীয়রা জানান, বিকেলে রূপসা ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে খানজাহান আলী (র:) সেতুর দিকে রওনা হয় এই দম্পতি। কিন্তু পথিমধ্যে সালাম সী ফুডের সামনে এসে স্ত্রী হাসিকে ধাক্কা দেয় রাসেল। বিষয়টি উপস্থিত কয়েকজন নৌকার মাঝি দেখে ফেলে। 

সালাম সী ফুডের নৌকা চালক রেজাউল বিষয়টি আচ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসিকে উদ্ধার করে। তাকে সালাম সী ফুডের ঘাটে উঠানো হয়। পরবর্তীতে উপস্থিত জনতা হাসিকে দেখার জন্য ঘটনাস্থলে যায় এবং তার মুখ থেকে বিষয়টি জেনে পুলিশকে খবর দেয়। পরে সালাম সী ফুডের ভেতর থেকে স্বামী-স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্টান্ড ফাঁড়িতে নেওয়া হয়। 

এদিকে ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক বিষয়টি হালকাভাবে উপস্থাপন করে স্বামী-স্ত্রী’র দ্বন্দ্ব বলে চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাতে তার সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিবেদকের সাথে কথা না বলে তার ব্যবহৃত ফোনটি হোল্ড করে রাখে। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে রূপসা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মীর বলেন, বিষয়টি আমি শুনেছি। স্বামী-স্ত্রী দু’জনই পুলিশের হেফাজতে রয়েছে। এখনও বিস্তারিত জানতে পারেনি। দু’জনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কি কারণে ধাক্কা দিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিয়েছে স্বামী তা তিনি জানেন না। তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝