ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:২৯ পিএম
X

হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গত ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয় হরিণছড়া বিওপির একটি টহল দল। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস উদ্ধার করা হয়। ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।

একই দিনে বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে কীটনাশক ও সারের বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ অবৈধ ব্যথানাশক, চেতনানাশক ঔষধ এবং ফর্সাকারী কসমেটিকস উদ্ধার করা হয়।

এছাড়া, রাত ১০টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও ব্যবহৃত যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

এসএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝