ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঁদাবাজি মামলার পলাতক আসামি চয়ন গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম
X

খুলনা মহানগরীর রূপসা থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদাবাজি মামলার পলাতক আসামি চয়ন ব্যাপারিকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে খুলনা মহানগরীর সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি চয়ন ব্যাপারিকে আটক করা হয়।

চয়ন ব্যাপারি খুলনা সদর থানার গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর, চাঁদা দাবি ও আদায় এবং মালামাল ভাঙচুরের অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, গত ১ মার্চের একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চয়ন ব্যাপারি এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝