ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে ৩ লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম
X
Advertisement

ঈদুল ফিতরের ছুটিতে পটুয়াখালীর বাউফলে পৃথক ঘটনায় এক শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ঈদের দিন তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়া একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবুল সিকদার (৬৫) নামের এক জেলে। পরের দিন রোববার উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ি ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুল সিকদার ধুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।  

সোমবার উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা এলাকায় আরাফাত (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। আরাফাত একই ইউনিয়নের কর্পূরকাঠী এলাকার নুরুল হকের ছেলে। ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে কয়েক শিশুর সঙ্গে আরাফাত তেঁতুলিয়া নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর আরাফাতের লাশ উদ্ধার করা হয়।
 
এছাড়া সোমবার নওমালা ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তপন দাস (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তপন দাস দশমিনা পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত বলে জানা যায়। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পৃথক লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement