ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশে পর্যাপ্ত তেলের মজুত, গুজবে কান না দেওয়ার আহ্বান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম
X

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জনমনে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে সরকার জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে ডিজেল, পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, প্রয়োজন হলে স্পট মার্কেট থেকে বেশি দামে তেল কিনেও সরকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে। ইতোমধ্যে নতুন তেলবাহী জাহাজ নিয়মিতভাবে বন্দরে ভিড়ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল মজুত রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আরও প্রায় ১ লাখ টন অপরিশোধিত তেল সংরক্ষিত আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান মজুত দিয়ে নতুন সরবরাহ না এলেও আগামী ২০ থেকে ২২ দিনের স্বাভাবিক চাহিদা পূরণ করা সম্ভব। তবে নিয়মিত তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোয় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন তথ্যের কারণে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

সরকার বলছে, কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গুজব ছড়াতে পারে। তাই সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝