ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈদের দিন ফেনী জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী আয়োজন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ২:৩৬ পিএম
X
Advertisement

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল থেকে বন্দীদের স্বজনদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করা হয় এবং তাদের জন্য বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়।

কারা সূত্রে জানা যায়, দর্শনার্থীদের জন্য ওয়েলকাম ড্রিংকস, বিশুদ্ধ পানি, মিষ্টি, পিঠা, পায়েস, চা/কফিসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে।

ঈদের দিনে দর্শনার্থী সেবা সহজীকরণে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়। একই সঙ্গে কারাবন্দী, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের নিয়ে একই আঙিনায় মনোরম পরিবেশে ঈদ উদযাপন করা হয়।

এ ছাড়া ফ্রি হেলথ চেকআপ কর্নারের মাধ্যমে দর্শনার্থীদের জরুরি চিকিৎসা, ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরিমাপসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

কারাগারের সামনে ‘ঈদ শুভেচ্ছা কর্নার’ স্থাপন করা হয়েছে। সেখানে শিশুসহ দর্শনার্থীরা বন্দীদের জন্য শুভেচ্ছা বার্তা লিখছেন, যা পরে বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

দর্শনার্থী শিশুদের জন্য ড্রয়িং কর্নারও রাখা হয়েছে। শিশুদের আঁকা ছবি তাদের প্রিয়জনদের কাছে প্রদর্শন করা হবে। পাশাপাশি শিশুদের জন্য মেহেদি উৎসব, চকলেট, চিপস, বেলুন, স্টিকার, রং পেন্সিল ও ক্লে বিতরণ করা হয়।

ঈদের জামাত আদায়ের সুব্যবস্থা রাখা হয়েছে এবং বন্দীদের জন্য তিন বেলা ১৪ প্রকারের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বন্দীদের জন্য তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে (ডিউ/আনডিউ ব্যতীত) একবার বিশেষ সাক্ষাতের অনুমতিও দেওয়া হয়।

ফেনী জেলা কারাগার-২ এর জেলার ফেরদৌস আহমেদ জানান, কারা নিরাপত্তা নিশ্চিত করে বন্দীদের জন্য বিনোদন ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এটি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement