ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:৩০ পিএম
X
Advertisement

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে লজ্জিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াত আমির বলেন, 'ঈদ আসে খুশির বার্তা নিয়ে। আর ঈদে নাড়ির টানে বাড়িতে ছুটে যান শহর-নগরে থাকা মানুষজন। ঈদযাত্রায় অতীতেও বিভিন্ন সময় অনেক সমস্যা ছিল। এবার আরও বেশি মাত্রায় হয়েছে। এতে আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ একেক সময় একেকটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত। জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কি না?

তিনি বলেন, 'স্বল্প আয়ের মানুষরাই বেশির ভাগ গ্রামে যান। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমান তারা। সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়। তারা কষ্টের মধ্যে পড়ে যান। এটা অমানবিক ও একটা মানবতাবিরোধী অপরাধ। গোটা জাতির সঙ্গে যা করা করেছে, নিঃসন্দেহে ভালো কাজ করেনি। আমরা এটার নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা। তারা করতে পারেননি, বরং ব্যর্থ হয়েছেন।'

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণ করে শফিকুর রহমান বলেন, 'আজকের এই দিনটি মুসলিম উম্মার জন্য আল্লাহতায়ালার পক্ষ থেকে একটা নিয়ামত। এটা জুলাই পরিবর্তনের পর দ্বিতীয় ঈদুল ফিতর। গত বছর আমরা একটা ঈদুল ফিতর উদযাপন করেছি। আমরা যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। শহীদ, আহত ও জুলাইযোদ্ধা তথা নির্বিশেষে বাংলাদেশের মুক্তিকামী সব মানুষের কাছে। এ সময় দেশবাসীসহ প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান তিনি।'

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement