লক্ষ্মীপুর পৌরসভার ১ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেট বিতরণ করেছে জামায়াত।
বুধবার (১৮ মার্চ) সকালে শহর জামায়াতের উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, শহর শাখার আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ এবং সহকারী সেক্রেটারি মঞ্জুরুল আলম মিরনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরএইচ/আরএন