ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাঠে থাকবে বলে জানিয়েছেন র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে র্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ৮টি পয়েন্টে পেট্রোল টিম কাজ করছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টও বসানো হয়েছে।
এ সময় র্যাব-১১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে র্যাব-১১-এর অধিনায়ক মহাসড়কের কাঁচপুর এলাকার একটি চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
এসএস/আরএন