ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইজিবাইকের ধাক্কায় মানষিক ভারসম্যহীন বৃদ্ধের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৩৩ পিএম
X

খুলনা নগরে ইজিবাইকের ধাক্কায় তোবারেক (৬০) নামে এক মানষিক ভারসম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে খালিশপুর থানাধীন আলমনগর গৌতমের মোড়ে ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ আলমনগর নুরানিয়া জামে মসজিদ এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, মানষিক ভারসম্যহীন তোবারক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আলমনগর গৌতমের মোড়ের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গামী একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে সে রাস্তার ওপর পড়ে যায়। 

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায়। 

খালিশপুর থানার ওসি তদন্ত মিলন জানান, এমন খবর আমার জানা নেই। হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝