ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে কুরিয়ার সার্ভিস কর্মীর ৮৫ হাজার টাকা ছিনতাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৩২ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ১০:৪৬ পিএম
X

পটুয়াখালীর বাউফলে এক কুরিয়ার সার্ভিস কর্মীকে ছুরিকাঘাত করে নগদ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
 
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুরিয়ার কর্মীর নাম রাকিবুল হাসান (২৭)। তিনি স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত।

ভুক্তভোগী রাকিবুল হাসান জানান, ডেলিভারির উদ্দেশ্যে নির্ধারিত ঠিকানায় যাওয়ার পথে ২ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে। এ সময় তারা তার গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় আশপাশে লোকজন না থাকায় তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি থানায় জানানো হয়। 

এদিকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, "এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।"

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝