ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকায় অটোরিকশায় করে মাদক পরিবহনের সময় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা দক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হলে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অটোরিকশায় থাকা এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ মিয়া (২০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকায়। বর্তমানে সে আইরা (মাছিমপুর) এলাকায় বসবাস করে।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসআরএস/এসআর