ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম
X
Advertisement

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন। ইতোমধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সাথে সম্পৃক্তদের ভাতার আওতায় এনেছেন। ধাপে ধাপে তিনি কৃষক কার্ড, হেলথ কার্ডসহ নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবেন। 

তিনি বলেন, আমাকে কেসিসি’র দায়িত্ব প্রদানের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোপলিটন শহরগুলিকে পরিচ্ছন্ন, ধুলা ও মশামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাঠ পার্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রী এ অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন।

কেসিসি প্রশাসক সোমবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে এ অনুদান প্রদান করেছেন।

মহানগরীর বিদ্যমান সমস্যাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছেন। দুর্নীতি ও অপচয়মুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলে আমরাও খুলনা মহানগরীকে নতুনভাবে সাজিয়ে তুলবো। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। 

অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। তিনি ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement