খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল ইসলাম রাসুকে (৩০) প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহত রাসু দৌলতপুর দেয়ানা এলাকার শরিফুল আলমের ছেলে। তিনি ছাত্রদলের দৌলতপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া নিহত হওয়ার আগ পর্যন্ত মহানগর যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল ইসলাম রাসু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে তার ইট, বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়। তাৎক্ষণিক ভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আশরাফ বলেন, 'জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।'
জানতে চাইলে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
এসএম/এমএ