ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ২ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নিহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩১ পিএম
X

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ সেকেন্দার আলী (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বিকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মন্ডলের পুত্র।

স্থানীয়রা জানান, সেকেন্দার পাঁচবিবি বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে পুটারবিল নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই অপর একটি ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সেকেন্দার আলী বুকে আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার মহিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে তার মুত্যু হয়।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝