ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
X

ফেনীতে গভীর রাতে কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত ও আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) ভোর রাতে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হোনা মিয়া (৩৭) একই উপজেলার পুর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও এলাকায়  যুবদল কর্মী হিসেবে পরিচিত।

আহতরা হলেন- পাঠাননগর ইউনিয়নের পূর্ব সিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) ও একই গ্রামের নূর আলম (৪০)। তারাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিষেধাজ্ঞা শর্তেও দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিলো একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কড়া পাহারায়ও তাদেরকে ঠেকানো যাচ্ছিল না। গত কয়েকদিন ধরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

শনিবার দিবাগত রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হোনামিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন।

অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন স্থানীয় এমপি রফিকুল আলম মজনু। কিন্তু বিএনপি-যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে দেদারসে রাতের আঁধারে একাজটি চালিয়ে আসছিল। 

ছাগলনাইয়া থানার ওসি মো. কামরুল ইসলাম একজন নিহত ও দুইজন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। এরা হলেন, একই উপজেলার মটুয়া গ্রামের জাকির আহমদের ছেলে কামরুল হাসান জাহিদ (৩০), আবদুর রৌফের ছেলে ইসমাইল হোসেন মুন্না (২০), জাকির আহমদের ছেলে কামরুজ্জামান ফারুক (২৮), আবুল হাসেমের ছেলে মো: ইস্রাফিল (২৬) ও সফিকুর রহমানের ছেলে আজমিরুল ইসলাম (২৭), দক্ষিণ মটুয়ার মজিবুর রহমানের ছেলে আবদুর রহমান রকি (২৫), মীরসরাই উপজেলার হিছাছড়া গ্রামের নাছির উদ্দিন মজুমদারের ছেলে ফয়েজ মোহাম্মদ মাহাদী (৩০)। 

এমএটিবি/ এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝