ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মচারীদের কুপিয়ে ও পিটিয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রীজের ইউটার্ন এলাকায় মুখোশধারী ছিনতাইকারীরা এ ছিনতাই করে। 

এসময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬), মো. হযরত আলী (৪০) ও ওয়াসিম মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আমিন নামের একজনকে ঢামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাংস ব্যবসায়ী মো. সোহাগ বাদি হয়ে রোববার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহাগ জানান, তার তিন কর্মচারী মো. আমিন, মো. হয়রত আলী ও ওয়াসিম মিয়া পিকআপ ভ্যানযোগে কুমিল্লার মেঘনা উপজেলার রায়পুরা এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ের পিরোজপুরের মেরিখালী ব্রীজের ইউটার্ন এলাকায় একটি সিএনজি যোগে আসা ৪-৫ জনের মুখোশধারী ছিনতাইকারী পিকআপ ভ্যানের গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তিন কর্মচারীর ওপর হামলা চালায়। এসময় তাদের কুপিয়ে ও পিটিয়ে গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মো. আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝