ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে ১ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম
X

ফেনীতে ১ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ ফারুক ভূঞা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জালনোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকার ব্যবসায়ীদের সহায়তায় তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কেনাকাটা করার সময় ফারুক ভূঞার দেওয়া টাকার নোট দেখে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে জালনোট তৈরির মেশিন এবং ১ লাখ ১৫ হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকার জালনোট ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর উৎস কোথায়, তা আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

গ্রেপ্তারকৃত ফারুক ভূঞার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ আরও জানায়, এলাকায় জালনোটের বিস্তার রোধে তাদের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝