ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারী ১১ দলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম
X

জাতীয় সংসদের আগামীকালের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামের কেন্দ্রিয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, আমরা আজকের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, একই দিনে দুটি নির্বাচন হয়েছে। হ্যাঁ, ভোট জয়যুক্ত হয়েছে, সরকারের দায়িত্ব এটি বাস্তবায়ন করা। ভোট অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম থাকলেও, তারা একটিই ডেকেছে। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ গ্রহণ করেননি, অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। একই দিনে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চাওয়া হলেও, শেষ পর্যন্ত তা মানা হয়নি। এটি জাতির সঙ্গে প্রতারণা।

তিনি আরও উল্লেখ করেন, এরইমধ্যে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢালাওভাবে দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে—এগুলো আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল।

এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারাও।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝