ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ স্থলসেনা পাঠাল যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম
X
Advertisement

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ২,৫০০ সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। এই বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’–এর মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।

সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। যদিও মেরিন সেনারা সাধারণত সমুদ্র ও স্থল—উভয় ক্ষেত্রেই কাজ করে, তবে এবার সুনির্দিষ্টভাবে স্থল অভিযানের লক্ষ্যেই তাদের মোতায়েন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করা অথবা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

এই মোতায়েনের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই সংঘাতে তাদের সামরিক উপস্থিতি ও আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, পেন্টাগনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন অদূর ভবিষ্যতে এই সংঘাত শেষ করার কোনো পরিকল্পনা করছে না; বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement