ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩৯ এএম
X

নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাবস্টেশনের জি-২ (G2) ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে সাময়িকভাবে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তবে বর্তমানে বিকল্প লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জি-২ ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত এক মাস আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। বর্তমানে বিকল্প সংযোগ দিয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতের কাজ চলমান রয়েছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝