ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪২ পিএম
X

ইফতারের আমেজ কাটতেই হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী। সন্ধ্যার দিকে প্রথমে ধূলিঝড় শুরু হয়, পরে ধীরে ধীরে বাতাসের গতি বেড়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শিলাবৃষ্টির পর ঝুম বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি এল। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের আটটি বিভাগে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-একটি এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝