ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, পরে পরিচয় শনাক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২৮ পিএম
X

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের করিমপুর এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে শশীভূষণ–আনজুরহাট সড়কের তুলাতুলি এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও সংবাদ প্রকাশের প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেন।

নিহত ব্যক্তি জসিম উদ্দিন (৩৫)। তিনি চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাদেক দালালের ছেলে।

নিহতের বাবা সাদেক দালাল জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসা করানোর পরও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। মাঝেমধ্যে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং পরে খুঁজে এনে বাড়িতে ফিরিয়ে আনতে হতো।

তিনি আরও জানান, তিন দিন আগে জসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে গণমাধ্যমে প্রকাশিত খবরে মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে তিনি শশীভূষণ থানায় আসেন।

এ সময় ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সাদেক দালাল। তিনি বলেন, “প্রতিবারের মতো এবারও ছেলেকে খুঁজে পেয়েছি, কিন্তু জীবিত নয়—লাশ হয়ে।”

এ বিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুজিয়ে দেওয়া হয়েছে।

এসএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝