ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৪৩ পিএম
X

রাঙ্গামাটিতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ-উল-ফিতর ২০২৬ এর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে জেলার ১০ উপজেলার ভাতাভোগী আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুভলং আনসার ব্যাটালিয়ন (০৭ বিএন), হাজাছড়ার পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার উপস্থিত ছিলেন।

সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে তৃণমূলে কর্মরত ভাতাভোগী আনসার, হিল ভিডিপি, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার বিতরণ করা হয়েছে।

প্রত্যেককে দেওয়া হয়েছে: পোলাও চাল: ১ কেজি, সেমাই (লাচ্ছা): ২ প্যাকেট, সেমাই (সাধারণ): ২ প্যাকেট, গুড়া দুধ: ২০০ গ্রাম, সুজি: ৫০০ গ্রাম, নুডুলস: ১ প্যাকেট, চিনি: ১ কেজি, সয়াবিন তেল: ১ লিটার।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝