ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে পোশাক শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ভুঁইয়া ফেব্রিকস’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ ‘দিচ্ছি, দিচ্ছি’ বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

পরে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।

এসএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement