ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম
X

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) বগুড়ার জেলার এই ঈদগাহ মাঠ পরিচালনার জন্য ২২ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ভিমজানি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রবিউল করিম চাঁন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে শালফা এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মজিদ সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভস্তা ঈদগাহ মাঠে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে এবং মাঠের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন বলেন, তাদের নেতৃত্বে ঈদগাহ মাঠের সার্বিক কার্যক্রম আরও সুন্দর ও সুসংগঠিতভাবে পরিচালিত হবে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝