ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মিরপুরে ১১তলা ভবনে আগুন, উদ্ধার ২৪ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম
X

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা বিশিষ্ট ‘এলকে ভবন প্লাজা’র একটি বিউটি পার্লারে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ মার্চ) আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ সময় ভবনটি থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ভবনের চতুর্থ তলায় বিউটি পার্লারে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর, কল্যাণপুর ও মিরপুর স্টেশন থেকে সাতটি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 
তিনি আরও জানান, উদ্ধার ২৪ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে আটকে পড়া আর কেউ নেই বলে নিশ্চিত করেন তিনি।

মামুন রশিদ জানান, বিউটি পার্লারটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে সাধারণ প্রসাধনী সামগ্রী ছাড়া অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি।

তিনি বলেন, ‘প্রাথমিক অবস্থায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলে হয়তো শুরুতেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। সাধারণত দেখা যায়, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং লড়াই না করে কেবল আত্মরক্ষার চেষ্টা করেন।’

ঈদের আগে দিনের বেলায় এই দুর্ঘটনা ঘটলেও আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ঘটনার সময় পার্লার বা ভবনের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া না যাওয়ায় তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। বর্তমানে ভবনজুড়ে প্রচুর ধোঁয়া থাকায় উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝