ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম
X
Advertisement

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে আকর্ষণীয় ঈদ ধামাকা ক্যাম্পেইন চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া। একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগসহ এই ক্যাম্পেইনের আওতায় নুবিয়ার নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে গ্রাহকরা পাচ্ছেন লক্ষ টাকার অফার ও নিশ্চিত অসংখ্য উপহার।

ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে লটারির মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন মেগা প্রাইজ লক্ষ টাকার বিশেষ অফার। এছাড়া নিশ্চিত উপহারের মধ্যে রয়েছে নুবিয়া ব্র্যান্ডের ছাতা, থার্মোফ্লাস্ক, স্টাইলিশ ব্যাগ এবং টি-শার্ট। আর বাম্পার অফারে থাকছে একটি স্মার্টফোন কিনলে আরেকটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ এবং নিশ্চিত মোবাইল রিচার্জ।

নুবিয়ার জনপ্রিয় সব স্মার্টফোনেই থাকছে এই ঈদ অফার। মডেলগুলো হলো- সাশ্রয়ী সিরিজ হিসেবে পরিচিত নুবিয়া এ৩৬, যার দাম ১০ হাজার ৪৯৯ টাকা। আরও রয়েছে এ৫৬ ও এ৭৬ যার দাম যথাক্রমে ১১ হাজার ৪৯৯ টাকা ও ১২ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া, প্রিমিয়াম ডিজাইন সিরিজের মধ্যে রয়েছে ভি৭০ ডিজাইন ও ভি৮০ ডিজাইন। যার দাম যথাক্রমে ১৩ হাজার ৪৯৯ টাকা ও ১৮ হাজার ৪৯৯ টাকা।  আর পাওয়ারফুল পারফরম্যান্স সিরিজের মধ্যে রযেছে ২০ হাজার ৯৯৯ টাকার ভি৮০ প্রো ও ১৬ হাজার ৯৯৯ টাকার ভি৮০ ম্যাক্স।

ঈদ ক্যাম্পেইনের এই অফারে অংশ নিতে গ্রাহককে ফোন কেনার পর NUBIA <Space> Your Name <Space> IMEI Number লিখে পাঠিয়ে দিতে হবে ২৬৯৬৯ নম্বরে। আকর্ষণীয় ‘ঈদ ধামাকা’ অফারটি চলবে পবিত্র চাঁদ রাত পর্যন্ত। দেশের সকল অনুমোদিত আউটলেট ও মোবাইল শপ থেকে নুবিয়া স্মার্টফোন কিনে এই অফারটি উপভোগ করা যাবে।

নুবিয়া তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকতে বদ্ধপরিকর। এই ঈদ ক্যাম্পেইনটি গ্রাহকদের ঈদ কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement