Wednesday | 3 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 3 June 2026 | Epaper
BREAKING: বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব      ফের ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র      বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা আজ      পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে নামকরণ নয়: প্রধানমন্ত্রী      বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      

চরফ্যাশন যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ

প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৪৫ পিএম   (ভিজিট : ১৭১)

চরফ্যাশন উপজেলায় যুবলীগ নেতার নেতৃত্বে দক্ষিণ আইচা থানা যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় আফসার নামে ইউনিয়ন যুবদলের এক নেতাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আইচা বাজারের চৌধুরী মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত থানা যুবদল কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আফসার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি। তিনি ওই এলাকার একজন তরমুজ চাষি। অভিযুক্তরা হলেন- একই ওয়ার্ডের তোফাজ্জল মাতব্বরের ছেলে মো নূর নবী (৪৫), ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহাজল সিকদারের ছেলে আ শহিদ ভুট্ট (৫০), ও সাইদের ছেলে মো রবিউল (৩৫)সহ আরো ২০-৩০ জন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, আহত যুবদল নেতা আফসারসহ কয়েকজন চাষি চর আইচা মৌজার ৮ নম্বর ওয়ার্ডে তরমুজ চাষ করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তারা যুবদল অফিসে ঢুকে চাঁদা দাবি করলে চাষিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় অভিযুক্তরা তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে তারা যুবদল অফিসের চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

এসময় থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদারের একটি স্মার্টফোনও ভেঙে ফেলেন তারা। হামলায় আহত যুবদল নেতা আফসারকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার জানান, রাতে থানা যুবদল অফিসের মধ্যে বসে থাকা অবস্থায় থানা যুবলীগের সদস্য নুরনবী মাতাব্বরের নেতৃত্বে হঠাৎ ২০-৩০ জন প্রবেশ করে ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি ও তরমুজ চাষি আফসারের ওপর হামলা চালান। এসময় তারা অফিসে হামলা করে মালামাল ভাঙচুর করেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

অভিযুক্ত মো. নূর নবী মাতাব্বর জানান, চাষি আফসার আমাদেরকে গালিগালাজ করায় আমরা ক্ষিপ্ত হয়ে হামলা করেছি। এরপর তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। 

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএফ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close