ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে তেল মজুদের অভিযোগে ব্যবসায়ীর জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেলের দোকান বন্ধসহ তেল মজুদের অভিযোগে এক তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ থাকার খবর পেয়ে বরিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনাস্থলে গিয়ে রশিদুল ইসলাম নামের তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী ও বালারহাট বাজারের ইজারাদার মাহফুজার রহমান মাসুদ উপস্থিত ছিলেন।

জরিমানা প্রদানকারী তেল ব্যবসায়ী জানান, তেল মজুদ করেনি। আমি অসুস্থ থাকায় সকালে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলায় ডাক্তার দেখাতে যাই। লালমনিরহাটে থাকাকালীন সময়ে ফোনে জানতে পারি আমার দোকানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এসেছে। দ্রুত লালমনিরহাট থেকে দোকানে গিয়ে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখার পরেও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার টাকা মানুষের কাছে ধার নিয়ে দিয়েছি। 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেল মজুদের অ়ভিযোগ রয়েছে এবং আমরা এসেও দেখতে পেয়েছে তার দোকানে ১১ হাজার ৯৩২.৫ লিটার তেল মজুদ আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি অসুস্থ থাকার কারণে দোকান বন্ধ রেখেছেন। তেল ক্রয়ের রেজিস্টার না থাকায় ৫ হাজার টাকা জমিমানা করা হয়েছে। সেই সাথে আগামী দুই দিনের মধ্যে মজুদকৃত তেল বিক্রি করার নিদের্শনা প্রদান করা হয়। সেটার দেখাশুনা এই ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝