ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আড়াইহাজারে চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে দাবিকৃত চাঁদা না দেয়ায় তার উপর হামলার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, উপজেলার ৭৭ নম্বর ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন সরকারের কাছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাইফুল, সাদ্দাম, দেলোয়ার, মিজান ও সুজনসহ কয়েকজন। তাঁদের দাবি ছিল, ওই বিদ্যালয়ে চাকরি করতে হলে তাকে এই টাকা দিতে হবে।

প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে তিনি অন্য একটি বিদ্যালয়ে চলে যান। এরপর থেকেই অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝাউকান্দি এলাকার মোতালেব মিয়ার বাড়ির পাশে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, সাইফুলের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। হামলায় প্রধান শিক্ষক কামাল হোসেন সরকারের বাম পা, বাম হাত, ডান হাত ও পিঠে জখম হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝