ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজারে চাঁদা না দেয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:১৪ পিএম
X
Advertisement

কক্সবাজার শহরের পল্লাইন্যা কাটা এলাকায় দাবি করা চাঁদা না দেয়ায় গণেশ পাল (৪০) নামের এক যুবককে ছুরিঘাকাতে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।

নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।

নিহতের স্বজনদের বরতায় ওসি মো. ছমি উদ্দিন জানান, গণেশ নিজ বাড়ির ড্রেন নির্মাণ কাজ করছিলেন। এসময় একই এলাকার মো. জিসান নামের এক সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও ৪ জন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় গণেশ পালকে তার পরিবার ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে পুলিশ অভিযান চালাচ্ছে।

এএইচএসইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement