ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম
X

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু আহমেদ সুমন (৪৫) ও তাঁর মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃষা (২১)। তারা মোটরসাইকেলে করে ঈদের মার্কেট করতে গিয়েছিলেন।

এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ দুজন মারা যান। তারা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)। একই ঘটনায় সানির স্ত্রী বৃষ্টি আক্তার ও বৃষ্টির বোন হ্যাপি আক্তার আহত হয়েছেন।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, সাজু আহমেদ মেয়েকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসেছিলেন তাঁর মেয়ে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের রাস্তায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে ছিটকে পড়ে আহত হন। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।

নিহত সাজু সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের অফিসে চাকরি করতেন। তাঁর মেয়ে সুমাইয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাঁদের বাসা দক্ষিণ শাহজাহানপুরে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে আহত তিন যাত্রীসহ চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝