ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বোরহানউদ্দিনে ভূমিদস্যু, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৪৯ পিএম
X

ভোলার বোরহানউদ্দিনে ভূমিদস্যু, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনতা। শুক্রবার বেলা ১১টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতাকালে এলাকাবাসী জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মন্তাজ মাঝি সহ তার পরিবারের যুবলীগ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন হৃদয়, মোক্তার, শাহাবুদ্দিন, আক্তারসহ একটি প্রভাবশালী মহল অসহায় মানুষের জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিথ্যা মামলা দিয়ে গত ১৫ বছরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

পরিবারটি এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ পরিবার হওয়ায় এলাকাবাসী নীরবে তাদের জুলুম ও অত্যাচার সহ্য করে আসছেন। অভিযুক্ত মন্তাজ মাঝির বড় ভাই হাবু মাঝি জানান, তিনিও মন্তাজ মাঝির হামলা ও মামলার হাত থেকে রক্ষা পাননি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ভুক্তভোগী মোকছেদ মিয়া, পানুজা বিবি, সাবিত্রী কর্মকার ও গোপাল কর্মকার। বক্তারা মন্তাজ মাঝির পরিবারের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এনআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝