ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে দুর্বৃত্তদের তাণ্ডব: কৃষকের ১ হাজার কলাগাছের ফল কেটে নষ্ট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক কৃষকের কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা প্রায় এক হাজার কলাগাছের পরিপক্ব কলা কেটে গাছ ও মাটিতে ফেলে রেখে যায়। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারাইহাট চেয়ারম্যানপাড়া গ্রামের কৃষক ফজলু হকের কলা বাগানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক ফজলু হক জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে বাগান দেখতে গিয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি দেখেন, তার বাগানের প্রায় এক হাজার কলাগাছের পরিপক্ব কলাগুলো কেটে গাছের নিচে ও মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাগানে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। স্থানীয়রা বলেন, যেভাবে কলাগুলো কেটে ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ফজলু হক বলেন, “যারা আমার এমন ক্ষতি করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝