ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্ত্রীকে পুড়িয়ে হত্যা করলেন আইনজীবী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:০৭ পিএম
X

জামালপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো. তাইফুর (৪০) কে আটক করে। নিহত তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) লাশ উদ্ধার করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৭ বছর পূর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ছোট মেয়ে তাহার জন্ম হয়। ওই আইনজীবী দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল বলেন, 'বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে।'

স্থানীয় শাকিল লস্কর বলেন, 'হঠাৎ রাত দেড়টার দিকে ওই দেখি বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত গিয়ে বাইরের কাঁচের জানালা ভাঙ্গলে তানিয়ার দেহ পোড়া অবস্থায় খাটের ওপর দেখতে পাই। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে আসামিকে আটক করে লাশ উদ্ধার করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, 'স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে আটক করি।'

তিনি বলেন, 'এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা এখন পর্যন্ত এটা পারিবারিক কলহ বলে জানতে পেরেছি।'

এলএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝