ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম
X

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পদ্মা সেতু (উত্তর) থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ডিবি পুলিশের একটি দল পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে অভিযান চালায়। সে সময় সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দু'জনকে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে একই থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সে সময় মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে এক ব্যক্তিকে আরও এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, 'মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

তিনি বলেন, 'মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।'

এইচআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝