ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ১৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৩৪ এএম আপডেট: ০৫.০৩.২০২৬ ১২:৪৭ পিএম
X

মুন্সীগঞ্জের চরাঞ্চলে নির্বাচনোত্তর সংঘর্ষে দু'পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের পূর্ব ফুলতলা গ্রাম এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ-৩ আসনে অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হোসনে আরা (৫৫) ও তার ছেলে সানোয়ার হোসেন (৩৫) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরপক্ষের আহত জসিমউদ্দিন (৫২) তার মেয়ে সুরাইয়া (১৮), ছেলে জুনায়েদ (১৭), গিয়াসউদ্দিন (৬০), তমিজউদ্দিন (৪৮), মনির হোসেন (৫৫), নাবিল (১৭), মাসুদা বেগম (৫৬), সেলিল (৫০), সুজনী (৩৫) ও  রহিম (১৮) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

আহত হোসনে আরা জানান, বুধবার রাত পৌণে ৮টার দিকে মসজিদের ইমামের জন্য খাবার নিয়ে বাসা থেকে বের হন তিনি। ফেরার পথে জুনায়েদসহ ৩-৪ জন ফুটবল করার অপরাধে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। তার ছেলে সানোয়ার এগিয়ে আসলে তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করেন।

তিনি জানান, জসিমউদ্দিন ও মনিরের নেতৃত্বে মারধর করে তার কানের দুল, গলার চেইন নিয়ে যায়।
এবং তার ছেলেকে রক্তাক্ত আহত করে। 

অপরপক্ষের আহত জসিমউদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে মুসা সরকার, ফখরুদ্দিন, শফি, কবির ও সানোয়ার হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় জসিমউদ্দিন, সুরাইয়া, গিয়াসউদ্দিন, তমিজউদ্দিন, মনির হোসেন, নাবিল, মাসুদা বেগম, সেলিম, সুজনী ও রহিম আহত হয়। 

সদর থানার সেকেন্ড অফিসার মো. রাজিব মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝