ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:১৭ এএম
ছবি: কিলার বাবু।
X
Advertisement

ছবি: কিলার বাবু।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হন। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে।  

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসিন্দা। 

আহত লিটন (৩৮) লালপুর এলাকার কাদের মিস্ত্রির ছেলে। 

পুলিশ জানায়, নাঈম, মামুন, সেলিম, শাকিলসহ অজ্ঞাত ১২/১৫ জন দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ও লিটনকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কিলার বাবুকে মৃত ঘোষণা করে। 

নিহত কিলার বাবুর নামে পাঁচটি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সে ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, 'ভোর রাত সাড়ে ৪টার দিকে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কিলার বাবু ও লিটনকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঢামেক হাসপাতালে দু'জনকে নেয়ার পর বাবু মারা গেছে আর লিটন চিকিৎসাধীন রয়েছে। বাবুর মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

এসএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement