ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
X
Advertisement

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। আস্থা ও বিশ্বাস দিয়ে এ বন্ধন আরো শক্তিশালী করতে চাই। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজমান এই বন্ধন যেন কোনভাবে ছিন্ন না হয় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক বুধবার দুপুরে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে আয়োজিত শ্রী শ্রী গৌরপূর্ণীমা মহোৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

কেসিসি প্রশাসক মহোৎসবে আগত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নগরবাসী পরিচ্ছন্ন, মশামুক্ত নিরাপদ শহর চায়। ধর্মীয় ও রাজনৈতিক বিভক্তি চায় না। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করে আমিও এ শান্তির শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। খুলনাকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মন্দির কমিটির পরিচালক বৈষ্ণব বলরাম দাস-এর সভাপতিত্বে মহোৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেশবচন্দ্র সার্ব্বজনিন পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিব কুমার বণিক ও সাধারণ সম্পাদক দ্বীপ। সঞ্চালনা করেন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আনন্দ কুমার ঘোষ।

সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস রোড, গল্লামারী ব্রীজ নির্মাণ কাজ, শিপইয়ার্ড রোড উন্নয়ন কাজ ও লবনচরা স্লুইচগেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দীর্ঘদিন থেকে ফেলে রাখা এ উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য কেডিএ, এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, স্থানীয় সরকার-খুলনা বিভাগের পরিচালক আবু সায়েদ মো: মনজুর আলম, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাদুস করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, শিপইয়ার্ড রোড প্রকল্পে প্রকল্প কর্মকর্তা আরমান হোসেন, খুলনা ওয়াসার পয়:নিস্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মো: আশিক তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement