ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীঘর গ্রামের আরুশ মিয়া (৫০) এবং একই এলাকার নুরধন মিয়ার (৫৫) পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি, ইট-পাটকেল নিক্ষেপ ও মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের লোকজনসহ মারামারি থামাতে গিয়ে আরও কয়েকজন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত সুজন মিয়াকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আরুশ মিয়া গুনিয়াউক ইউনিয়নের এক ব্যক্তির কাছে ১ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকার জিম্মাদার ছিলেন শ্রীঘরের নুরধন মিয়ার ছেলে শাহজাহান। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না হওয়ায় এ বিরোধের সূত্রপাত বলে জানা যায়।

এদিকে ইট-পাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলের পাশে মো. মজনু মিয়ার টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো আসামি আটক করা হয়নি এবং কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝