Friday | 6 March 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 6 March 2026 | Epaper
BREAKING: এনসিপি থেকে আরও ৭ নেতার পদত্যাগ      চাষীদের উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান রাষ্ট্রপতির      বাজার দর একদিকে কমলে আরেক দিকে বাড়ে      পর পর ২ ম্যাচ হারলো বাংলাদেশ      স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা      মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়ার তেল কিনবে ভারত      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০      

নওগাঁ বারে সভাপতিসহ ১২ পদে বিএনপি প্যানেলের জয়

প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২৪)

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন-১ পেয়েছেন ১২৭ ভোট।

সহ-সভাপতি দুটি পদের একটিতে জয় পান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট।

সহ-সাধারণ সম্পাদক তিনটি পদের সবকটিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তাঁরা হলেন—সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন—নুসরাত-ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩, সুলতান মাহমুদ রাজা, নজমুল হুদা ও আলতাফ হোসেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সদস্য পদে জয় পেয়েছেন আনোয়ার হোসেন-৪ (রানা)।

২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি-সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে ১২ জন জয় পেয়েছেন। জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁদের কেউ জয়ী হননি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন জয়ী হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কোনো প্যানেল এবার ছিল না।

কেএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close