ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ব্যবসায়ী সিন্ডিকেট জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল। খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ অভিযান চালান। এ সময় ট্রাক্টরের দেখা না পেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়।

পরে আটক রফিক মিয়া অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতে নগদ ১ লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

এসি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝