ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গুলিবিদ্ধ সন্ত্রাসী আজিজের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:২৮ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ৩:৩০ পিএম
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত অপর সন্ত্রাসী আব্দুল আজিজ (৩৫) মারা গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে রোববার রাত ৯টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার বাসিন্দা।

খুলনার থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, 'রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলযোগে দু'জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে তারা চলে যায়।

তিনি বলেন, 'স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরও বলেন, 'এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।'

ওসি বলেন, 'আব্দুল আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে থানায় দুটি মারামারি ও একটি চুরির মামলার রয়েছে।'

এসএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement