দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।
রোববার (১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড় জেলার ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়া জেলার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোণা জেলার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে সূত্র জানিয়েছে।
কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এসআর