ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভাণ্ডারিয়ায় জাটকাসহ ২ ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৫:১৯ পিএম
X

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকাসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় জাটকা আহরণ ও পরিবহনের দায়ে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি সোলায়মান’ নামের ট্রলার দুটি আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন ও পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীতে নজরদারি জোরদার করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ট্রলার দুটিকে থামিয়ে তল্লাশি চালালে প্রায় ১০ মণ জাটকা উদ্ধার করা হয়।

আটক জেলেরা হলেন—সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) ও হোসেন খান (২৫)। পরে তাদের ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

জব্দ করা জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ট্রলার দুটি কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা নিধন বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।”

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মেদ জানান, নদী ও উপকূলীয় এলাকায় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আরএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝