ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আটক যুবককে ফেরত দিল বিএসএফ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম
X

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবককে সাত ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

ফেরত পাওয়া যুবকের নাম রিপন সরকার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।

হিলি বিজিবি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন বলেন, বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন ওই যুবক ভুলবশত হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনার ব্যবস্থা করে। বৈঠক শেষে রাতেই বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি যুবককে হিলি (হাকিমপুর) থানায় সোপর্দ করে।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝