ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ এএম আপডেট: ২৬.০২.২০২৬ ১০:২৫ এএম
X

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহমেদুর রহমান তনু নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় নেতা ও জেলার সমন্বয়ককে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহমেদুর রহমান তনু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে তাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়তো এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগত ভাবে জানাতে পারতো।

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝