ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে বিএনপির জয়
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম
X
Advertisement

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় লাভ করেছে বিএনপি। এদিকে, আওয়ামী লীগ দলীয় ভাবে কোনো প্রার্থী না দিলেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৮ সদস্য এবং স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচনে জয় লাভ করেছেন। তবে ১৫ পদের একটিতেও জামায়াত জয় লাভ করতে পারেনি।

বুধবার ভোর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। 

এতে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ পুনরায় নির্বাচিত হয়েছেন। 

বাকিরা হলেন- সহ-সভাপতি আবদুল মজিদ ও আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জুয়েল ও চাঁদ মনি মোহন, পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. জামাল উদ্দিন, অডিটর মো. রাকিবুল হাসান অপু, সদস্য আজহার উদ্দিন রকি, মো. নুরুল হুদা মুরাদ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহিম মানিক ও জাফর আহমদ। 

নির্বাচন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন- এ কে এম হুমায়ুন কবির, মনির হোসাইন ও আতিক উল্লাহ।

আরএইচ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement