ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
`বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে'
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
X

সকল প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে  শপথ নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। 

তিনি বলেন, দেশের মালিক জনগণ। জনগণের জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী ইশতেহার পেশাদারিত্বের সাথে বাস্তবায়নে মেধা ও শ্রমের বিনিয়োগ করতে হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও অধীন দপ্তর সমূহের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুনগত মান অক্ষুণ্ণ রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এর উপযোগিতা নিশ্চিত করতে হবে। 

মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝